আজকের দিনে যদি কেউ বিটিভি দেখতে বসে তাহলে ধরে নিতে হবে আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোন খেলা আছে অথবা আজকে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি হবে। অথবা কেবল লাইন সংযোগটি সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ একসময় শিশু-কিশোরদের মধ্যে একধরনের আলোড়ন পড়ে যেত টিভির সিরিয়াল দেখার জন্য।
রাত আটটা বাংলা সংবাদ শেষ হলেই পড়ার বই, লেখার খাতা বন্ধ
করে দেখতে বসে যেত আলিফ লায়লা, সিনবাদ, রবিনহুডের মত জনপ্রিয় বিদেশি ধারাবাহিকগুলো।
চমক থাকতো দশটার ইংরেজি সংবাদের পরেও। তখন ছিল হারকিউলিস, এক্স ফাইলের হাজির হওয়ার
সময়। জনপ্রিয় ছিল ম্যাকগাইভার রোবোকপের মত ধারাবাহিকগুলো। সেই উত্তেজনা বর্তমান
যুগের শিশুরা পাচ্ছে না। আসুন মনে করি সেই জনপ্রিয় ধারাবাহিকগুলো।
আলিফ লায়লা (দ্যা অ্যা রাবিয়ান নাইটস, এক হাজার এক রাত্রি)
আলিফ লায়লা (দ্যা অ্যা রাবিয়ান নাইটস, এক হাজার এক রাত্রি)
আলিফ লায়লা দিয়ে লেখা শুরু করার একটি কারণ আছে। যদি জনপ্রিয়তা বিচার করা হয় তাহলে শিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল সাগর ফিল্মসের তৈরি আলিফ লায়লা। ডিডি ন্যাশনাল এবং এ আর আই ডিজিটালে চলা তুমুল জনপ্রিয় এই ধারাবাহিকটি ডাবিং করে চলত বিটিভিতে। আলিবাবা, আলাদিন, সিনবাদ, খলীফা হারুন অর রশিদ, তিন কালান্দার ইত্যাদি গল্পগুলো শিশু মনে বিস্তার করত। শিশুদের কল্পনার দুয়ার এই কাহিনীগুলোর মাধ্যমেই খুলে যেত। আলিফ লায়লার বেশকিছু কাহিনী শিক্ষণীয়ও ছিল। এছাড়া আলিফ লায়লার বিভিন্ন চরিত্র অনুসারে বিভিন্ন প্লাস্টিক ও টিনের তৈরি বিভিন্ন খেলনাও পাওয়া যেত। যেমন সুলেমানী তলোয়ার, বিচ্ছু ইত্যাদি।
দি অ্যাডভেঞ্চার অফ সিনবাদ:
হারকিউলিস:
রোবোকপ:
ম্যাকগাইভার:
কোন অস্ত্র ছাড়া শুধু বুদ্ধি দিয়েও যে শত্রুকে পরাস্ত করা যায় তা ছোটবেলায় আমরা শিখেছি ম্যাকগাইভারের কাছ থেকে। বুদ্ধি ও কৌশলের অপূর্ব সমন্বয় ছিল ম্যাকগাইভার। কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিল এই ধারাবাহিকটি। আরও জনপ্রিয় ছিল সুইস আর্মির তৈরি করা চাকু। যেটা ম্যাকগাইভার চাকু হিসেবে সুপরিচিত ছিল। যা দিয়ে ধারাবাহিকে নানা অসাধ্য সাধন করতেন ম্যাকগাইভার স্বয়ং।
এক্স ফাইলস:
তখনকার সময় ভৌতিক ধারাবাহিক বলতে আমরা এক্স ফাইলসকেই বুঝতাম। দ্যা ট্রুথ ইজ আউট দেয়ার এই শিরোনামে আমাদের কাছ হাজির হত এক্স ফাইলস। যদিও এটি বাংলায় ডাবিং করা ছিল না তবুও একটু ভয়ের স্বাদ নিতে লুকিয়ে তখনকার শিশু-কিশোররা এক্স ফাইলস দেখতে বসে যেত।

ম্যাকগাইভার খাতা !!!
উত্তরমুছুন